মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেশিরভাগই শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। আর এই দেশগুলোর সঙ্গে মিল রেখে পরদিন অর্থাত শনিবার ঈদ পালন করবে বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ। মূলত এই দুইদিনই বিশ্বে বিভিন্ন দেশের মুসলমানরা ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
তবে এর ব্যতিক্রমও আছে।
বৃহস্পতিবারই বেশ কয়েকটি দেশ ঈদ পালন করছে। যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান, নাইজার এবং মালি সরকার বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দেশগুলোর এই সিদ্ধান্ত।


