বুবলীর আবার মা হওয়ার গুঞ্জন

বুবলীর আবার মা হওয়ার গুঞ্জন
বুবলী। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে
Advertisement
Advertisement

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গুঞ্জনটি আরও জোরালো হয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে শুভেচ্ছাও জানাতে থাকেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী শবনম বুবলী বা তার সাবেক স্বামী শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন সূত্রে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা নিশ্চিত ঘোষণা মেলেনি। দীর্ঘদিন ধরে তিনি আড়ালেও রয়েছেন, নতুন কোনো সিনেমা বা কাজের খবরও প্রকাশ্যে আসেনি। অনেকে ধারণা করছেন, ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে এ বিষয়ে তিনি নিজে কিছু জানাননি।

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad