বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করছে ইউজিসি
রাজধানীর একটি হোটেলে ‘ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক ইউজিসির কর্মশালা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ধারাবাহিকভাবে কাজ করছে। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য মাছুমা হাবিব।

তিনি বলেন, ‘দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনতে ইউজিসি প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইউজিসি ও জাতিসংঘের সংস্থা ইউএন-উইমেন।

ইউএন-উইমেনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শ্রবণা দত্ত ও প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম কর্মশালায় ‘হোল অব স্কুল অ্যাপ্রোচ’ বিষয়ক সেশন পরিচালনা করেন।

আরও পড়ুন

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য মোহাম্মদ আইয়ুব ইসলাম।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন ও আচরণ পরিবর্তন অপরিহার্য। ইউজিসি এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।’

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইউএন-উইমেনের কারিগরি সহায়তায় তিন বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মশালায় ১৪টি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad