মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে–এমন গুঞ্জন ও সম্ভাবনা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের এই দরপতন ঘটে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে আসে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৫ দশমিক ৯৭ ডলারে।


