উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার এই থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোছা. লায়লা আক্তার, মো. লাবিব হাসান, মো. হৃদয় হাসান, মো. ফয়সাল, আব্দুস সামাদ, মো. সাব্বির হোসেন, সাহিদ হাসান, সাজ্জাদ ওরফে ওমর ফারুক, মো. রাকিবুল ইসলাম, মো. আদিল মির্জা, আরিয়ান আহমেদ, আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান ওরফে শাওন ওরফে সাগার আহমেদ শান্ত, মো. আশরাফুল, মোসনাদুল ইসলাম, মোছা লায়লা আক্তার, মো. সাইফুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. ইদ্রিস এবং মো. আবিল হোসেন মিলন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


