বিশেষজ্ঞ মত পুনঃপর্যালোচনা করল ঐকমত্য কমিশন

বিশেষজ্ঞ মত পুনঃপর্যালোচনা করল ঐকমত্য কমিশন
জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের যেসব মতামত পাওয়া গেছে তা নিয়ে ফের পর্যালোচনা সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায়ের বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে যেসব মতামত ও পরামর্শ কমিশন পেয়েছে সেগুলোই এই সভায় পুনঃপর্যালোচনা করা হয়৷ একইসঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতও আরেক দফা বিশ্লেষণ করা হয়।

বৃহস্পতিবার সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আরেকটি সভা আছে। সেই সভার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বুধবারের সভায়।

এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর