বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক

বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক জানিয়েছেন, আদালতের নির্দেশে থানায় রেকর্ডকৃত একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আটক দেখানো হয়েছে।

জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। গত ২৮ এপ্রিল আদালত তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নেওয়ার আদেশ দেয়।

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের সময় বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের পরিচালনায় তৈরি হয়  শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’। নুসরাত ফারিয়া এ ছবিতে মুজিবকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

এর আগে গত মার্চে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানায় এই আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়।

ওসি সুজন হক বলেন, ‘মামলায় আসামিদের মধ্যে ১৭ জন অভিনয়শিল্পীর তালিকায় সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান, আশনা হাবিব ভাবনা, আজিজুল হকের নাম রয়েছে।’

ওসি মাজাহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে থানা থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad