রবিবার এক যুগ পর ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই নিলামে সবাইকে অবাক করে দিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন নাঈম শেখ। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই বাঁহাতি ওপেনারকে নিয়ে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের সাথে কাড়াকাড়ির পর ১ কোটি ১০ লাখ টাকায় দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস।
দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে তাওহিদ হৃদয়ের। তাকে ৯২ লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স। ৭০ লাখ টাকায় লিটন দাসকেও নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬৮ লাখ টাকায় মোহাম্মদ সাইফউদ্দিন গেছেন ঢাকা ক্যাপিটালসে। ৬৬ লাখ টাকায় পেসার তানজিম হাসান সাকিবকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শামীম হোসেনের দাম উঠেছে ৫৬ লাখ, নিয়েছে ঢাকা।
৩৫ লাখ ভিত্তিমূল্যের ডানহাতি পেসার খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটান্স। ৪৪ লাখ টাকায় শরীফুল ইসলাম গেছেন চট্টগ্রাম রয়্যালসে। একই মূল্যে ইয়াসির আলী রাব্বি ও আব্দুল গাফফার সাকলাইনকে পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
এক নজরে বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার-
মোহাম্মদ নাঈম শেখ – ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস)
তাওহিদ হৃদয় – ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)
লিটন দাস – ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স)
মোহাম্মদ সাইফউদ্দিন – ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
তানজিম হাসান সাকিব – ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)
নাহিদ রানা – ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)
শামীম হোসেন পাটোয়ারী – ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
মোহাম্মদ মিঠুন – ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)
সৈয়দ খালেদ আহমেদ – ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)


