বিতর্কের মাঝেই শরৎ উৎসব ঢাবি চারুকলার

বিতর্কের মাঝেই শরৎ উৎসব ঢাবি চারুকলার
নিজ উদ্যোগে শরৎ উৎসবের আয়োজন করে ঢাবি চারুকলা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব বাতিলের ঘটনা ঘিরে বিতর্কের মাঝেই নিজ উদ্যোগে উৎসবটি উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ।

বৃহস্পতিবার চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক ও চিত্রকলা পরিবেশনার মধ্যে দিয়ে বাংলা ক্যালেন্ডারের এই ঋতুটি উদযাপন করা হয়।

সেখানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফউদ্দিন আহমেদ বলেন, ‘শরৎ উৎসব এখন থেকে চারুকলার আওতায় থাকবে। এতদিন এই জায়গা অন্যরা ব্যবহার করলেও, এখন থেকে আর অনুমোদন দেব না।’

এর আগে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে বকুলতলায় শরৎ উৎসব আয়োজনের অনুমতি দিলেও, চারুকলা অনুষদ পরে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রথমে অনুমতি স্থগিত এবং পরে বাতিল করে।

চারুকলার বকুলতলায় গত ১৯ বছর ধরে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সে ধারাবাহিকতায় এবারও উৎসবের অনুমতি নেওয়া হয়েছিল, নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থও জমা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিন ৯ অক্টোবর রাতে মালামাল নিয়ে গেলে সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তখনই জানানো হয় স্থগিতের সিদ্ধান্তের কথা।

আরও পড়ুন

নিজ উদ্যোগে শরৎ উৎসবের আয়োজন করে ঢাবি চারুকলা। ছবি: টাইমস

১১ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে অনুষদ কর্তৃপক্ষ ‘তথ্য গোপনের’ অভিযোগ তুলে পূর্বের অনুমতি প্রত্যাহার করে এবং ঘোষণা দেয় যে, এ বছর শরৎ উৎসব বিশ্ববিদ্যালয় নিজেই আয়োজন করবে।

তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের অনুষ্ঠানটি আয়োজন করে চারুকলা অনুষদ। এতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক সাঈমা হক বিদিশা।

আয়োজকদের একজন চিত্রকলা বিভাগের শিক্ষার্থী ঐশিক সরকার বলেন, ‘ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে সহায়তা করে। আমরা নিজেরাও গান ও কবিতার সংমিশ্রণে পরিবেশনা করেছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad