বিটিআরসি কার্যালয়ে হামলার ঘটনায় আটক ২৬

বিটিআরসি কার্যালয়ে হামলার ঘটনায় আটক ২৬
বিটিআরসি ভবন ঘেরাও করেছেন বিক্ষুব্ধরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার আগারগাঁওয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে সেনাবাহিনী।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের হামলার শিকার বিটিআরসি ভবন | ছবি: ভিডিও থেকে

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান টাইমস অব বাংলাদেশকে জানান,  একদল লোক আকস্মিকভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ইটপাটকেল ছুড়ে মারছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad