বিজিবির তৎপরতায় ৮ ঘণ্টা পর বিএসএফের হাত থেকে ফিরল দুই শিক্ষার্থী

বিজিবির তৎপরতায় ৮ ঘণ্টা পর বিএসএফের হাত থেকে ফিরল দুই শিক্ষার্থী
পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে তাদের ফেরত আনা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ফেরত আসা দুই শিক্ষার্থী হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) । তারা রশেয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে সকালে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকায় ছবি তুলতে যায়। অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। প্রত্যক্ষদর্শী লাকি আক্তার জানান, বিএসএফ সদস্যরা তাদের আটক করার সময় মারধরও করেছে।

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad