কানাডার সিনেমা হলগুলোতে প্রশংসিত ‘দম’  

কানাডার সিনেমা হলগুলোতে প্রশংসিত ‘দম’   
ক্যালগেরির সিনেমা হলে সিনেমা দেখতে আসা একটি পরিবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নতুন নতুন চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে দেশের সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রবাসীদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে বাংলাদেশি সিনেমা।

ইমপ্রেস টেলিফিল্মের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ‘আয়নাবাজী’, ‘মনপুরা’, ‘দেবী’, ‘হাওয়া’, বনলতা এক্সপ্রেস ও দম-এর মতো বাংলাদেশি চলচ্চিত্রগুলো প্রবাসেও দর্শকদের হলমুখী করছে বলে মত দিয়েছেন সেখানকার প্রবাসী দর্শকরা।

দেশের সীমানা ছাড়িয়ে সম্প্রতি এমনই একটি বাংলাদেশি সিনেমা ‘দম’ প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশংসায় ভাসছেন এই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।

প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা সিনেমা নিয়ে বিদেশ বিভূঁইয়ে প্রবাসীদের যে উচ্ছ্বাস তা আশাব্যাঞ্জক বলছেন সব শ্রেণির দর্শকরা।

‘দম’ দেখতে আসা ক্যালগেরি প্রবাসী লুবনা জাহান বলেন, ‘অসাধারণ অনুভূতি, ছবিটি দেখে খুবই ভালো লেগেছে। আমাদের সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের ছবির কোনো বিকল্প নেই। আমরা চাই এ ধরনের ছবি আরও বেশি বেশি নির্মাণ করা হোক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad