বিকাশকর্মীকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

বিকাশকর্মীকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গী এলাকায় বিকাশের এক কর্মীকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মধুমিতা রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশকর্মীর নাম আরিফ (২৭)। তিনি টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা টাকা ছিনতাইয়ের সময় আরিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর