বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিষয়ে এই সরকার সিদ্ধান্ত দেবে না

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিষয়ে এই সরকার সিদ্ধান্ত দেবে না
Advertisement
Advertisement

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যকার সমস্যা নিরসনে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মূলত, নামের আগে বা পরে ‘প্রকৌশলী’ শব্দটি কারা ব্যবহার করতে পারবেন এ নিয়ে বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এ ছাড়া উপসহকারী প্রকৌশলী পদটি শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য কেন নির্ধারিত এবং এই পদে কেন বিএসসি ডিগ্রিধারীরা চাকরির জন্য আবেদন করতে পারেন না-এই বিষয়টি নিয়েও আপত্তি তুলেছেন বিএসসি ডিগ্রিধারীরা।

এ বিষয়ে প্রেস রিলিজে বলা হয়, বুধবার উপদেষ্টা কমিটির সভাকে কেন্দ্র করে এ সংক্রান্ত একটি বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। এই বিষয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো সুপারিশ চূড়ান্ত হয়নি।

এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদে এই রির্পোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই। কাজেই এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad