বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক। ছবি: বিএনপির ফেসবুক
Advertisement
Advertisement

বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আ্হমদ ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিকালে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার বিএনপির গুলশানের কার্যালয়ে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad