বিএনপি নেতার ঘরে দুর্বৃত্তদের আগুন, শিশু নিহত

বিএনপি নেতার ঘরে দুর্বৃত্তদের আগুন, শিশু নিহত
আগুনে পুড়ে যাওয়া ঘর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে ‘তালা দিয়ে’ পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আগুনে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেনের মেয়ে আয়েশা বেগম বিনতির (৭) মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দগ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: টাইমস

আগুনে বেলালের এক মেয়ে মারা যায়। আরও দুই মেয়েসহ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই শিশুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় নিহত এক শিশু ছাড়াও অগ্নিদগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর