ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির চার প্রার্থী হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে।
আবেদনকারীরা হলেন–মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন (রাজশাহী-১), সোহেল হোসনাইন কায়কোবাদ (কুড়িগ্রাম-২), মো. সাইফুল ইসলাম (রংপুর-৬) এবং মোহাম্মদ এমদাদুল হক ভরসা (রংপুর-৪)।
এর আগে রোববার বিএনপির ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের বিএনপির মো. হাবিবুর রহমান হাবিবের আলাদা আবেদন শুনানির জন্য নিয়েছিল হাইকোর্ট।
এছাড়া বৃহস্পতিবার আরও চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়। আবেদনকারী চার প্রার্থী হলেন–শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। গ্রহণ করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।


