বিএনপির ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত

বিএনপির ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে ঘোষিত ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সর্বশেষ যতটুকু শুনেছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়া সম্পর্কে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তার অসুস্থতার কারণেই বিজয়ের মাসের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিজভী।

তিনি জানান, সারা বাংলাদেশে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল, বিশেষ করে বিভাগীয় সদরগুলোতে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেখান থেকেই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

সোমবার থেকে এই রোড শো বিভিন্ন বিভাগে পৌঁছে প্রতিটি স্থানে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভা শেষে পরদিন আবার রোড শো করে অন্য একটি বিভাগীয় শহরে গিয়ে সভা হওয়ার কথা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে রোড শো শেষ হওয়ার কথা ছিল। তবে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মশাল রোড শো’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad