বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিতে আপত্তি জামায়াতের

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিতে আপত্তি জামায়াতের
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির কৃষি ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতের ১০ টাকায় চাল খাওয়ানোর মতো ডামি কৃষি, ফ্যামিলি কার্ড বিলি করা হচ্ছে জানিয়ে এটি বন্ধ করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে অতীতে ১০ টাকার চালের কথা আপনাদের মনে আছে। কয় টাকার খেয়েছেন? আমরা কিন্তু পাইনি, জনগণ পাইনি। ঘরে ঘরে চাকরি পাইনি। এই ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ডামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। বলা হচ্ছে, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে এই কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন।’

বন্ধ না করলে ভোটাররা প্রতারিত হচ্ছে। আবারও ইসিকে জানিয়েছি, উনারা ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad