বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল
এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরশাদুলের বিএনপিতে যোগদান।
Advertisement
Advertisement

বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেছেন।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রাথমিক সদস্যপদের ফরম গ্রহণ করেন আরশাদুল। পরে তা পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে তিনি বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

এর আগে বিভিন্ন সময়ে এনসিপির কয়েক’শ নেতাকর্মীর বিএনপিতে যোগ দেওয়ার তথ্য পাওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর