বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিক্ষার্থী মো. মাহাথির মন্ডল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের তেল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মাহাথির মন্ডল (১৮)। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে। মাহাথির বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, মাহাথির মোটরসাইকেলে রাজবাড়ী থেকে তেল নিয়ে ফেরার পথে গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad