১০০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

১০০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার
১০০ টাকার নতুন নোট। ছবি : বাসস
Advertisement
Advertisement

১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোটের পর এবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। আগামী মঙ্গলবার এই নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

নতুন এই নোটে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যার ফলে এটির নকল করা হবে আরও কঠিন। বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো, মোটা হরফে ইংরেজিতে ১০০ লেখা। নোটটি নড়াচড়া করলে যে লেখার রঙ পরিবর্তন হবে।

দৃষ্টি প্রতিবন্ধীরা যেন স্পর্শ করেই নোটটি শনাক্ত করতে পারেন সেজন্য এর প্রান্তে থাকবে তিনটি উঁচু বিন্দু।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে।

আরও পড়ুন

তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে।

মঙ্গলবার প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা একইভাবে বাজারে চলবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। সেগুলো পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad