বর্ণিল আয়োজনে কানাডার টরোন্টোতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে টরোন্টোর অন্যতম প্রাচীন আবৃত্তি সংগঠন বাচনিক।
গান, কবিতা, আড্ডা, পুথি পাঠ আর বাঙালি খাবারের নান্দনিক আয়োজন ছিল এবারের বর্ষবরণ অনুষ্ঠানে।
আবহমান বাংলার চিরায়িত মুড়ি-মুড়কি, নাড়ু, মোয়া, রসগোল্লার মতো খাবার পরিবেশিত হয় অনুষ্ঠানে। যার অন্যতম প্রধান কারণ আগামী প্রজন্মকে বাংলার আদি খাবার সম্পর্কে ধারণা দেওয়া এবং সেই স্বাদ তুলে ধরা।
প্রবাসে বাংলার উৎসব করাটা কিছুটা দুরূহ হলেও বাচনিক জানায় এই উৎসবগুলো বাংলার প্রাণ। অন্যান্য উৎসবের মতো নববর্ষ উদযাপনের জন্য অপেক্ষায় থাকেন প্রবাসের বাঙালিরা।
প্রকৃতি অনুকূলে না থাকায় উৎসব পরিধি কিছুটা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানে বাচনিক পরিবারের সদস্যরা ছাড়াও কবি, লেখক এবং সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।
তবে আবহমান বাংলার এই চিরায়িত উৎসব আগামীতে আরও বর্ণাঢ্যভাবে পালনের কথাও জানায় বাচনিক।


