বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে বরিশাল বিভাগে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো পটুয়াখালী জেলার ১০ মাস বয়সী মোহাম্মাদউল্লাহ ও সাত মাস বয়সী আয়শা। তারা দুইজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত ৪ হাজার ৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে । এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬০ জন রোগী। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন।


