বরগুনায় জেলা প্রশাসকের ওপরে হামলা করতে আসা যুবক আটক

বরগুনায় জেলা প্রশাসকের ওপরে হামলা করতে আসা যুবক আটক
Advertisement
Advertisement

বরগুনায় জেলা প্রশাসকের ওপর হামলা করতে আসা ইব্রাহিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার জোর করে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে ঢুকে পড়ে ওই যুবক। তাকে বাধা দিতে গিয়ে তার হাতে থাকা রেঞ্চের আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম।

আটক ইব্রাহিম বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

আহত অফিস সহকারী জহিরুল ইসলাম জানান, সকালে ওই যুবক অফিসের সামনে এসে বারবার জেলা প্রশাসকের কথা জানতে চাইছিল। সকাল ১০ টায় অফিস খোলার পর সে জহিরুল ইসলামকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে জেলা প্রশাসকের কক্ষে ঢুকে পড়ে। তবে সেসময় জেলা প্রশাসক তাছলিমা আক্তার অফিসে ছিলেন না।

ওই যুবককে কক্ষ থেকে বের করে দিতে গেলে সে তার সাথে থাকা টিউবওয়েল খোলার রেঞ্চ দিয়ে জহিরুল ইসলামকে আঘাত করেন। হৈচৈ শুনে অফিসের অন্যরা এগিয়ে এসে সবাই মিলে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, পুলিশ আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad