বড়পুকুৃরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

বড়পুকুৃরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ
Advertisement
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুরসহ উত্তরের আট জেলা।

জানা গেছে, বুধবার রাত ১০ টা ১০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই বন্ধ রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ইউনিট।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় এক নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায় ও ও কুলিং ফ্যান ভেঙ্গে গেছে। এতে বুধবার রাত ১০টা ১০ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

তিনি আরও জানান, ইউনিটটির মেরামত কাজ চলছে। তবে এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে চার-পাঁচ দিন সময় লাগতে পারে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে ২০২০ সালের নভেম্বর থেকে।

বড়পুকুরিয়া কয়লা খনির পাশে ২০০৬ সালে স্থাপিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কখনোই পুরো বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে সব সময়ই কোনো না কোনো ইউনিট বন্ধ থাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad