বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির বাদশা জয়ী

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির বাদশা জয়ী
রেজাউল করিম বাদশা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

বিজয়ী প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। ভোটের ব্যবধান ৭৬ হাজার ৬১১। নির্বাচনে ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এই উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

বেসরকারি ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির নির্বাচিত প্রার্থী রেজাউল করিম বাদশা এই বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেন। অন্যদিকে, বড় ব্যবধানে হারলেও নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad