নারায়ণগঞ্জে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ

নারায়ণগঞ্জে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে সরবরাহকৃত মোট ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অনুমতিবিহীন ডিলারের কাছ থেকে জব্দ করা হয়েছে।

বুধবার গোপন তথ্যের ভিত্তিতে এ জ্বালানি জব্দ করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনের নামে এ পেট্রোল ইস্যু করা হলেও তা উক্ত ফিলিং স্টেশনে আনলোড না করে অন্য ডিলারের কাছে সরবরাহ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের তদন্তক্রমে জানা যায় উক্ত ডিলারের পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও তিনি নিয়মিত রুমি ফিলিং স্টেশনের নামে সংগ্রহ করে তা গোপনে বিক্রি করেন।

প্রাপ্ত তথ্যের সত্যতা পেয়ে ইউএনও সমুদয় পেট্রোল জব্দ করে তা ওসি শিবালয়ের জিম্মায় প্রদান করেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবালয়কে মামলা করার নির্দেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad