বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শিবগঞ্জ উপজেলা বগুড়া কল্যাণ সমিতি ঢাকা ও শিউকস সানজিদা সান্না শিক্ষা সহায়তা ফান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার প্রায় ৪০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। রোববার এক সংবাদ কিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মো. ইমদাদুল হক এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মশিহুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী রফিকুল ইসলাম, আব্দুল আলিম, কৃষিবিদ তাহাজ্জত আলী, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম মাইদুল ইসলাম, আবুবকর সিদ্দিক, হাসেমুজ্জামান, বেনজির আহমেদ, আবুবকর সিদ্দিক, এএইচ শামীম, নাসিমুল গনি, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, মোফাচ্ছের আলী, ইসরাফিল আলী ও মাসুমসহ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সম্মাননা তাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে এবং শিবগঞ্জের নাম উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গেঞ্জি, বই, সকালের নাস্তা, আইসক্রিম ও দুপুরের খাবার তুলে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad