বইমেলায় স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ

বইমেলায় স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ
ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

অমর একুশে বই মেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মেলায় স্টল ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বইমেলায় অংশ নিতে আগ্রহী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।

সোমবার সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বইমেলা আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কৃতি উপদেষ্টা প্রত্যাশা করেন, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলাও বরাবরের মতো লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

এরইমধ্যে অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া শুরু হয়েছে। লিটলম্যাগ চত্বরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

এ ছাড়া বাংলা একাডেমির কবি জসীমউদ্দীন ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নং কক্ষে অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্দিষ্ট তারিখের পর লিটল ম্যাগে স্টল বরাদ্দের কোন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর