বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৪

বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার বংশালে জুতার কারখানায় লাগা আগুনে পুড়ে চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রোববার রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচ তলায় জুতার কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমির উদ্দিন (৪০), আইন উদ্দিন (৪৫), আইন উদ্দিনের দুই ছেলে রুমান (১৬) ও রবিন (১৮)।

তারা জানান, কারখানাটি আইন উদ্দিনের। তিনি তার দুই ছেলে ও কর্মচারী দিয়ে কাজ করান। কয়েকদিন আগে গ্রাম থেকে বড় ভাইয়ের কাছে বেড়াতে আসে আমির উদ্দিন। রাতে কর্মচারীসহ তারা কারখানাটিতে ছিলেন।

জুতার কাজ করার সময় কারখানার ভিতরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় তারা ৪ জন পুড়ে যান। এ সময় তারা নিজেরাই আগুন নিভালেও পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুতার আঠার গ্যাসের মাঝে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০, রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় রবিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad