ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির নির্দেশ

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির নির্দেশ
Advertisement
Advertisement

ঢাকা মহানগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দোকান, হোটেল, রেস্টুরেন্ট, ওয়ার্কশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ফুটপাত ও সড়ক দখল করে পণ্য রাখার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের দোকানের বাইরে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কার্যক্রম চালাচ্ছে। এতে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং সড়কে যানজট বাড়ছে। অনেক ক্ষেত্রে মোটরযান মেরামত, পণ্য প্রদর্শন ও অন্যান্য কাজও ফুটপাত দখল করে করা হচ্ছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়। ডিএমপি এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad