১৯তম ওভারের দ্বিতীয় বলটায় নেদারল্যান্ডসের ম্যাক্স ও ডাউড ক্যাচটা না ফেললে ম্যাচের গল্পটা বদলে যেতে পারত। লোগান ভ্যান বিকের ফুলটসে লং অনে ক্যাচ তুলেও বেঁচে যান আগের বলে ছক্কা মারা ফাহিম আশরাফ। ডাচদের বিপক্ষে রান তাড়ায় নেমে সেই যে জীবন পেলেন, সুযোগ কাজে লাগিয়ে দলকে জেতালেন ১১ বলে ২৯* রানের ঝড়ো ক্যামিওতে। তার এই ইনিংসে ভর করে শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডাচদের দেয়া ১৪৮ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে টপকে গেল পাকিস্তান।
জয়ের জন্য শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৯ রানের। ভ্যান বিকের প্রথম বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ফাহিমের ছক্কায় জমে ওঠে লড়াই। পরের বলে তার ক্যাচ ছাড়েন ম্যাক্স ও ডাউড। জীবন পেয়ে আরো দুটো ছক্কা আর একটা চার মেরে সেই ওভারেই ফাহিম সব মিলিয়ে তোলেন ২৪ রান। শেষ ওভারে স্ট্রাইক পান জয় থেকে ৪ রান দুরত্বে থেকে। হাতে চার বল থাকলেও অপেক্ষা করতে চাইলেন না ফাহিম। বাস ডি লিডের ফুলটসকে সীমানা ছাড়া করলেন এক্সট্রা কভার দিয়ে। নিশ্চিত হয় পাকিস্তানের জয়।
মাঝারি এই লক্ষ্য তাড়ায় নেমে ১০০ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারায় পাকিস্তান। টপ অর্ডারে এক সাহিবিজাদা ফারহান ছাড়া কারো ব্যাট থেকেই আসেনি বড় ইনিংস। চারটি চার ও দুই ছক্কায় ৩১ বলে ৪৭ রান করেন এই ডানহাতি ওপেনার। ১৫ রান করা বাবর আজমের পর ব্যর্থ হয়েছেন উসমান খান, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। সেই ধসের পর দলকে উদ্ধার করে ম্যাচ জিতিয়েছেন ফাহিম।
বিস্তারিত আসছে…


