ফরিদপুরে ২ ‘কথিত’ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফরিদপুরে ২ ‘কথিত’ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
শুক্রবার বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরের মধুখালীতে ফেসবুক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। অভিযুক্তরা হলেন রাকিবুল হাসান মিঠু ও জুয়েল শরীফ।

শুক্রবার বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে কাকলি বেগম নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা তার বাড়িতে এসে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ও পরিবারের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য ও ভিডিও প্রচার করা হয়।

আরেকজন অভিযোগ করেন, অভিযুক্ত রাকিবুল হাসান মিঠুর চাঁদা নেওয়ার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তাদের দাবি, এই দুই কথিত সাংবাদিকের অপকর্মে এলাকার কয়েকশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মানববন্ধনে আলিফুজ্জামান আলিফ, দেবজিত দাস, মো. শাকিলসহ স্থানীয় ভুক্তভোগীরা জানান, তারা ইতোমধ্যে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। কথিত এই সাংবাদিকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad