‎ফরিদপুরে বোরাক পরিবহনের বাস খাদে, আহত ২৫ যাত্রী

‎ফরিদপুরে বোরাক পরিবহনের বাস খাদে, আহত ২৫ যাত্রী
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

‎ফরিদপুরের নগরকান্দায় বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পথে ঝাটুরদিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
‎
‎দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আযাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
‎
‎এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী কর্মকর্তাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় ও মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad