ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সংঘর্ষে ভেঙে চুরমার হয়ে গেছে বাসের সামনের অংশ। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘সাতক্ষীরা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।’

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad