‎ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

‎ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর হাফিজার শেখকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাফিজার শেখ আদালতে উপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে আসামি তার পুত্রবধূকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০২২ সালের ২৫ আগস্ট বেলা ১১টার দিকে আসামি কৌশলে পূত্রবধূকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় বাদী গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক তার গর্ভপাত ঘটানো হয়। পরবর্তীতে তার স্বামী ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানালে তারা কোন বিচার না করে নানান টালবাহানা শুরু করে। বাদী বাধ্য হয়ে তার বাবার বাড়িতে চলে যায়।

পরে সেই বছরের ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ তোফাজ্জল হোসেন তদন্ত করে আসামি হাফিজার শেখকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। ‎দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দিল।

‎রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, শহীদ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad