ঈদুল আজহার ছুটিতে ফরিদপুরের সড়ক ও মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ।
ঈদের আগের দিন বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন এলাকায় পৃথক ছয়টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদর মধ্য পাঁচজনই তরুণ। অধিকাংশক্ষেত্রে মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হওয়ায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আলিমুজ্জামান মাতুবর (৫৫)। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এবং নগরকান্দা উপজলার কাইচাইল ইউনিয়নের উত্তরকাদি গ্রামের বাসিন্দা।
একই দিন বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার নারানখালী ব্রিজ এলাকায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন রাজন শেখ (১৮)। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান ইব্রাহিম ফকির (১৭)। নিহত দুই কিশোর মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকাদি গ্রামের বাসিন্দা। ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, ভাঙ্গা গোলচত্বরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এত মোটরসাইকলটি ছিটকে খাদে পড়ে যায়।
ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪)। আহত হন আরও দুজন।
হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চার আরাহী সড়কে ছিটকে পড়েন। পরে ভাঙ্গা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাইফুল ও ইমরানকে মৃত ঘোষণা করেন।
একই দিন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আউষোর হাট এলাকায় নছিমন উল্টে নিহত হন উমর শেখ (২১)। ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
অন্যদিকে ঈদের দিন বিকালে চরভদ্রাসন উপজলার হাজীগঞ্জ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ময়না খাতুন (৬৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সব শেষ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকাদা উপজলার ঝাটুরদিয়া এলাকায় ঢাকা থেকে খুলনাগামী রাজিব পরিবহনর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
ভাঙ্গা হাইওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঈদের ছুটিতে মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেল জড়িত। দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


