টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের ভূঞাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী সুরুজ আকন্দ (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আলম গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূঞাপুর বাজার থেকে আলম ও সুরুজ আকন্দ মোটরসাইকেলে করে বাড়ি পশ্চিম ভূঞাপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুরুজ নিহত হন এবং চালক আলম আহত হন। স্থানীয়রা আলমকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad