জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করে দিয়েছে আদালত।
আগামী ১২ এপ্রিল তদন্ত সংস্থাকে এই প্রতিবেদন জমা দিতে হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ঠিক করে।
এ মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।
আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শুনানিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
এদের বিরুদ্ধে ছাত্রদল নেতা ওয়াসিমসহ বেশ কয়েকজনকে হত্যার অভিযোগ রয়েছে। এ নিয়েই তদন্ত কার্যক্রম চলমান।
এর আগে ২০২৫ সালের ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। তবে তার জামিন মেলেনি। ফজলে করিমকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠায় আদালত।


