প্লট দুর্নীতি মামলা: শেখ রেহানার বিরুদ্ধে যুক্তিতর্ক ২৫ নভেম্বর  

প্লট দুর্নীতি মামলা: শেখ রেহানার বিরুদ্ধে যুক্তিতর্ক ২৫ নভেম্বর  
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি: বাসস
Advertisement
Advertisement

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় ২৫ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালতে রোববার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। এদিন আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তবে শেখ হাসিনাসহ অপর ১৬ আসামি পলাতক থাকায় তারা কেউ আত্মপক্ষ সমর্থন করেননি।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম জানান, বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

ওই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও বোন শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

মামলার তদন্ত শেষে, গত ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক  আফনান জান্নাত কেয়া।

মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ।

তদন্ত শেষে যোগ করা দুই আসামি হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ পর্যন্ত ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad