রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের(দুদকের) মামলায় সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে আগামী বছরের পাঁচ জানুয়ারি ধার্য করেছে আদালত।
রোববার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও অন্য মামলায় আদালত ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম ২০২৬ সালের ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার দুই মেয়ে- আজমিনা সিদ্দিক, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।


