প্রিমিয়াম সুইটসকে ৬ লাখ টাকা জরিমানা

প্রিমিয়াম সুইটসকে ৬ লাখ টাকা জরিমানা
প্রিমিয়াম সুইটস | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কনফেকশনারি চেইন প্রিমিয়াম সুইটসকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকার নিরাপদ বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও মামলার প্রসিকিউটর মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল টমেটো সস ও ঘি বিক্রির দায়ে কনফেকশনারি চেইনটিকে জরিমানা করা হয়।

মামলার নথিতে বলা হয়েছে, প্রিমিয়ার সুইটস বাই সেন্ট্রালের মতিঝিল, ঢাকা শাখায় গত আগস্টে বিক্রি হওয়া ব্র্যান্ডবিহীন টমেটো সসে ল্যাবরেটরি পরীক্ষায় অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া যায়। এতে ভোক্তাদের কিডনি রোগ ও ক্যানসারের ঝুঁকি তৈরি হয়।

এ ছাড়া, নিম্নমানের তেল দিয়ে তৈরি ভেজাল ঘি শিশুদের মস্তিষ্কের বিকাশের বদলে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

এ সময় উপাদান বিশ্লেষণ করে ল্যাবরেটরি পরীক্ষা ভেজাল প্রমাণ করেছে বলে জানান কামরুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর