ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, সরকারকে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি সংগীত শিক্ষক নিয়োগের আগে ধর্মীয় শিক্ষকের নিয়োগ দাবি করেছেন।
মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘চলমান বাস্তবতায় দেশের স্কুলগুলোতে ভাষা, গণিত ও বিজ্ঞানের ওপরে জোর দেওয়া উচিত। কিন্তু সরকারের সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগে নানা প্রশ্ন উঠেছে, যা সরকারের সিদ্ধান্তকে সমালোচনার মুখে ফেলেছে।’
‘মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গি গঠনে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। কিন্তু অতীতের সরকারগুলো এই যৌক্তিক দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে। ধর্মের প্রভাবকে অস্বীকার করার এই প্রবণতা দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করছে,’ যোগ করেন তিনি।
বৈঠকে ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম উপস্থিত ছিলেন।


