‘প্রধানমন্ত্রীর সফরে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিশ্চিত হয়েছে’

‘প্রধানমন্ত্রীর সফরে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিশ্চিত হয়েছে’
সংসদ অধিবেশনে বকতৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী। ফাইল ছবি
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রী একটা মানদণ্ড স্থাপন করেছেন। এটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে শুধু নয় বিশ্বের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ জানানো হয়েছে। ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার সময় এবং আসার সময় লোকসমাগম করেননি। হাজার লোকের সমাগম করেননি এটা বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী বিদেশ সফরের বেঞ্চমার্ক কনফার্ম করেছেন যেটা বিএনপির রাজনীতিতে সব সময় ছিল। আমরা কোথাও কম্প্রমাইজ করব না। আমরা সম্পর্ক কাজে লাগানোর জন্য প্রস্তুত।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের এনার্জি ও শ্রম বাজারের বড় একটা ইন্টারেস্ট রয়েছে।পাশাপাশি ট্রেড-ইনভেস্টমেন্টের একটা ইন্টারেস্ট রয়েছে। চীনের সঙ্গে বড় ট্রেডের বিষয় আছে এছাড়া অবকাঠামো উন্নয়নের একটা সম্পর্ক আছে। চীনের সঙ্গে ট্রেড গ্যাপ পূরণ করে রপ্তানি বাড়াবো। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। চীন-মালয়েশিয়া সফরের ভিত্তি ছিল পররাষ্ট্রের ওপর ভিত্তি করে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad