প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।


