প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এর পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা করেন।
এ ছাড়া, তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।


