প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের মেডিকেল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।


