পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যায় না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে।
বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করতে হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্ব আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, দক্ষতা আনতে হবে।
তিনি বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার এবং অর্থনীতির সুফল তাদের কাছে যাওয়ার সুযোগ থাকে।’


