পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির জন্য কার্যতালিকায় আসে।

রিট আবেদনে বলা হয়, পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হলে তবে আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে নারীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করতে পারবে না।

রিটে নারী ও শিশু নির্যাতন দমন আইন অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না; এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন বা যৌতুক নিরোধ আইন অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্টদের কেন পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর